সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজয়নগরে অবৈধ কারেন্ট জাল জব্দ।। ৫০ হাজার টাকা জরিমানা

বিজয়নগরে অবৈধ কারেন্ট জাল জব্দ।। ৫০ হাজার টাকা জরিমানা

বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারের মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স নামে একটি দোকানে অভিযান চালিয়ে ১২৮ পাউন্ড কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে দোকান মালিক মহরম আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। তিনি বলেন দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও বিজয়নগর থানা পুলিশের সদস্যরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com