সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
সরাইলে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু

সরাইলে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নৌকা থেকে নদীতে পড়ে লোকমান মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন এলাকায় তিতাস নদীতে এ ঘটনা ঘটে। মৃত লোকমান মিয়া শাহজাদাপুর গ্রামের পশ্চিম শিকদার বাড়ির মৃত লাল মিয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকালে ভাতিজা হাফিজুলকে সাথে নিয়ে ফসলী জমিতে যাওয়ার পথে নৌকাযোগে স্থানীয় তিতাস নদী পাড়াপাড়ের সময় লোকমান মিয়া নদীতে পড়ে পানিতে তলিয়ে যায়। এ সময় ভাতিজা হাফিজুলের সুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে লোকমান মিয়াকে খোঁজতে থাকে। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে লোকমান মিয়ার মরদেহ উদ্ধার করে। এ সময় এলাকার শত শত মানুষ লাশ দেখতে ভীড় জমায়। মৃত লোকমান মিয়া মৃগী রোগী ছিলেন বলে সঙ্গে থাকা তার ভাতিজা হাফিজুলসহ এলাকাবাসি জানিয়েছেন।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com