সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে চাঞ্চল্যকর ফয়সাল হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন

সরাইলে চাঞ্চল্যকর ফয়সাল হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের রাকিব মিয়ার ছেলে নিহত ফয়সালের হত্যার আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
নিহতের পিতা রাকিব মিয়া মানববন্ধনে লেখিত বক্তব্যে বলেন, বিগত ১৪/০৪/২০২৩ ইং তারিখ সন্ধ্যায় কালীকচ্ছ বাজারের দাঙ্গায় ধর্মতীর্থ গ্রামের সন্ত্রাসীদের শর্টগানের গুলিতে আমার ২০ বছরের ছেলে ফসয়াল মিয়াকে নির্মমভাবে হত্যা করে। আমার ছেলে নিহত ফয়সাল মিয়া সরাইল সরকারী কলেজের ছাত্র ছিল। সে কালীকচ্ছে তার মামাদের ব্যবসায় প্রতিষ্ঠানে সহায়তা করত। ঘাতকদের বুলেটের আঘাতে ঝড়ে গেছে একটি নিষ্পাপ প্রাণ।
ফয়সাল মিয়ার নৃসংস হত্যাকান্ডের ঘটনায় ধর্মতীর্থ গ্রামের চিহ্নিত দাঙ্গাবাজ ৩০ জন সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছি। সরাইল থানার মামলা নং-১৭, জিআর নং-৭৭/২৩ ইং । উক্ত মামলা ছাড়াও একই ঘটনায় ধর্মতীর্থ গ্রামের দাঙ্গাবাজদের বিরুদ্ধে পুলিশের কর্তব্যকাজে বাধা প্রদান ও এবং বিস্ফোরক ব্যবহার করে বেশ কয়েকজন কর্তব্যরত পুলিশকে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগে সরাইল থানার মামলা নং ১৫, জি.আর নং-৭৫/২৩ ইং দায়ের করা হয়েছে। আমি মামলার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবী করছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com