সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজয়নগরে পাওনা টাকা চাওয়ার জেরধরে প্রতিপক্ষের বাগানের গাছ কর্তন ও ঘরে অগ্নিসংযোগ

বিজয়নগরে পাওনা টাকা চাওয়ার জেরধরে প্রতিপক্ষের বাগানের গাছ কর্তন ও ঘরে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পাওনা টাকা চাওয়ার জেরধরে প্রতিপক্ষের বাগানের গাছ কর্তন ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তানিশা বেগম।
অভিযুক্তরা হলেন- মলাই ভুইয়া-(৬০), আকাশ ভুইয়া -(৩০), রাসেল ভুইয়া-(৩৫), জোবাইল ভুইয়া-(২৫), আনিস ভুইয়া-(৩৮) ও ইফরান ভুইয়া-(১৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর (ঘাবন্নীমোড়া) গ্রামের মলাই ভুইয়ার ছেলে আকাশ ভুইয়া বিদেশ যাওয়ার কথা বলে কয়েক মাসের জন্য গত আড়াই বছর পূর্বে একই গ্রামের মস্তু ভুইয়ার ছেলে জাকির মিয়ার কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেন। টাকা নেওয়ার পর যথাসময়ে টাকা না দিয়া মাসের পর মাস দেম দিচ্ছি করে ঘুরাইতে থাকে। আসামীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হওয়ায় কিছুদিন পূর্বে আসামিদের বাড়িতে পুলিশ অভিযান গেলে আসামীরা পুলিশের উপর হামলা চালায়। এসময় মামলার বাদী তানিশা বেগমের স্বামী জাকির হোসেন ভুইয়া ও তার ভাই আমির হোসেন ভুইয়া হামলাকারীদের বাঁধা দিয়ে পুলিশ সদস্যদের নিরাপদে ঘটনাস্থল ত্যাগের সহায়তা করায় তাদের উপর ক্ষুব্ধ হয়ে উঠেন আসামীরা।
এসব ঘটনার জেরধরে সম্প্রতি আকাশ ভুইয়ার নিকট পাওনা টাকা চাইতে গেলে আকাশ ও অন্যান্য আসামীরা জাকির হোসেনকে মারতে আসেন ও অকথ্য ভাষায় গাল-মন্দ করে প্রাননাশের হুমকি দিয়ে চলে যান।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com