সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজুল ইসলাম খাঁন উচ্চ বিদ্যালয় এন্ড হলি চাইল্ড কিন্ডার গার্টেন এর ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও বৃত্তি প্রদান

সিরাজুল ইসলাম খাঁন উচ্চ বিদ্যালয় এন্ড হলি চাইল্ড কিন্ডার গার্টেন এর ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুনিয়াউটে সিরাজুল ইসলাম খাঁন উচ্চ বিদ্যালয় এন্ড হলি চাইল্ড কিন্ডার গার্টেন এর ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও মেধা বৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম।

অনুষ্টানে সভাপতির বক্তব্য রাখছেন এড. তারেকুল ইসলাম রুমা।

সিরাজুল ইসলাম খাঁন উচ্চ বিদ্যালয় এন্ড হলি চাইল্ড কিন্ডার গার্টেন এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট তারেকুল ইসলাম খাঁন’র (রুমা) সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, পৌরসভার কাউন্সিলর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মুরাদ খান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক আবু কাউছার খান।

প্রধান অতিথির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি  খ.আ.ম. রশিদুল ইসলাম বলেন,সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সে জন্য সকল শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকতে হবে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের ভবিষ্যৎ। 

সিস্টেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক শিশু মেধা বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সাদিয়া জামান শ্রাবণী অতিথিদের কাছ থেকে সনদপত্র গ্রহণ করছেন।

পরে অনুষ্ঠানের অতিথিগন সিস্টেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক শিশু মেধা বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টফুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী জান্নাতুল রাইআন স্নিগ্ধা ও সাধারন বিভাগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সাদিয়া জামান শ্রাবণী সহ ১০জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও বৃত্তির টাকা তুলে দেন। এসময় পিএসসি পরীক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com