সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে; নিহত-৪ ও আহত-২২

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে; নিহত-৪ ও আহত-২২

নুরুল বশর মানিক//কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাস খাদে উল্টে পড়ে ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত ও অন্তত ২২ যাত্রী আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো.আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।রাত এগারটার দিকে তিনি বলেন, ঘটনাস্থল থেকে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।অপরদিকে আহত যাত্রীদেরকে চকরিয়ার ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগনের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওসি আনিসুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার কাজে ব্যস্ত থাকার কারণে তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের পরিচয় নিশ্চিতে চেষ্টা চলছে।চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, শুক্রবার রাত আনুমানিক দশটার দিকে কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্টার লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-২৩৪৩) একটি যাত্রীবাহি বাস। ওইসময় বাসটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের অদুরে পৌঁছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে খাদে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত ও অন্তত ২৫ যাত্রী কমবেশি আহত হয়েছে।চকরিয়া উপজেলা হাসপাতালের জরুরী বিভাগ সুত্রে জানা গেছে, আহতদের মধ্যে রাতে অন্তত ১৪জনকে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা হলেন দেলোয়ার হোসেন (৩০), মোহাম্মদ তানভীর (২৬), আমির হোসেন (৩৫), শাহাদাত হোসেন (২৫), জহির আহমদ (৩০), কাইছার তালুকদার (৩৭), মোহাম্মদ ফিরোজ আহমদ (৫০), মহসিন উদ্দিন (৪৮), মোজাহের উল্লাহ (৩৮), জাহাংগীর আলম (৪০), সুমাইয়া আক্তার (১০), সুমি আক্তার (১৮), ছিদ্দিক আহমদ (২২), আবু করিম (৪৮)।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com