সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
কক্সবাজার আদালতে ২ হাজার পিচ ইয়াবা মামলায় ৭ বছরের কারাদন্ড

কক্সবাজার আদালতে ২ হাজার পিচ ইয়াবা মামলায় ৭ বছরের কারাদন্ড

নুরুল বশর মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার আদালতে ২ হাজার পিচ ইয়াবা টেবলেট পাচারের দায়ে একজনের ৭ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থ দন্ড, অনাদায়ে আরো অতিরিক্ত ২ মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। কক্সবাজারের যুগ্ন জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান সোমবার (১০ ফেব্রুয়ারী) এ রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কক্সবাজার শহরের ঝাউতলায় হোটেল রেনেসাঁর সামনে ২০১৭ সালের ১৭ জানুয়ারি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম এক অভিযান চালিয়ে ২ হাজার পিচ ইয়াবা টেবলেট সহ টেকনাফ উপজেলার বালুখালী চেকপোস্টের পশ্চিম এলাকার আলী হোসেনের পুত্র মোহাম্মদ আবদুল্লাহকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার থানা মামলা নম্বর ৮৭/২০১৭ (সদর থানা), জিআর নম্বর -৮৭/২০১৭ (সদর) ও এসটি মামলা নম্বর ৮৭৬/২০১৭। মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহন, জেরা, যুক্তিতর্ক শেষে কক্সবাজারের যুগ্ন জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান সোমবার ১০ ফেব্রুয়ারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ সালের ১৯ (১) টেবিলের ৯(খ) ধারায় এ রায় প্রদান করেন। আদালতে রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এডভোকেট আবুল কাসেম।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com