সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজয়নগরে অটো রিক্সার ভাড়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ ; আহত-৪০, দোকান ভাংচুর ও লুটতরাজ

বিজয়নগরে অটো রিক্সার ভাড়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ ; আহত-৪০, দোকান ভাংচুর ও লুটতরাজ

স্টাফ রিপাের্টার,সময়নিউজবিডি  

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটােরিকসা ভাড়া দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। 
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের লম্বাহাটি ও মাইজহাটির লোকজনের মধ্যে।   
আহতরা হলেন- নাফি মিয়া- (২২), আবুল কাশেম-(২০) ওসমান-(২২), ইয়াকুব মিয়া-(২২), মুক্তার হোসেন-(২৭), জামাল মিয়া-(২৬), আনিছ মিয়া-(২৫), জজ মিয়া-(৫৫), জাহাঙ্গীর আলম-(২৫), ছাদেক মিয়া-(৫৭), আদু মিয়া-(৬০), বায়েজিদ-(৫০), মােহাম্মদ আলী- (৫৬), পলটু মিয়া-(৫০), বিল্লাল মিয়া-(২৫) ও সুজন মিয়া-(২০)। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। বাকীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের ইসলামপুর বাজারের মুদি দোকানদার নবীর হোসেন সিএনজি আটো রিক্সা দিয়ে রামপুর বাজার থেকে তেল নিয়ে আসেন। তেলের ড্রামের কারণে অটোরিকশার দুই সীটে যাত্রী তুলতে পারেনি ড্রাইভার শরীফ মিয়া। পরে নবীর হোসেনের কাছে দুই সীটের ভাড়া দাবী করলে নবীর হোসেন বাকবিতণ্ডা শুরু করেন। এসময় নবীর হোসেনের ছেলে ইকবাল হোসেন অটোরিকশার ড্রাইভার শরীফের সাথে অশোভন আচরন করেন। এঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। এসময় প্রতিপক্ষের কয়েকটি দোকান ভাংচুর ও লুটতরাজ করা হয়। ঘটনার খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দাঙ্গাবাজদের লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।                                           

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বলেন, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এঘটনায় এখনো কোন পক্ষ অভিযোগ দেননি।                 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com