সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাসিরনগরে মাকে নিয়ে ত্রাণ বিতরণ করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন ভ্যান চালক ছেলে

নাসিরনগরে মাকে নিয়ে ত্রাণ বিতরণ করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন ভ্যান চালক ছেলে

আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি    
সারা বিশ্বে যখন মরণব্যাধী করোনা ভয়াবহরূপ ধারণ করে। দেশের বিভিন্ন জায়গায় যখন চলছে লগডাউন। দেশের শ্রমজীবি মানুষরা যখন ঘর থেকে বের হতে না পেরে কর্মহীন হয়ে পড়েন, ঠিক সেই মূহুর্তে মানুষের কষ্ট সহ্য করতে না পেরে মাকে নিয়ে ত্রাণ বিতরণের মাধ্যমে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ভ্যান চালক।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার গোর্কণ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা ভ্যান চালক রমজান আলী ও তার মা রাবেয়া বেগম ৩২ জন হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। ভ্যান চালক রমজান আলী ও তার মা রাবেয়া বেগম এ প্রতিবেদককে জানান, করোনার কারণে কর্মহীন হয়ে পড়া প্রতিবেশীদের কষ্ট দেখে সহ্য করতে না পেরে তারা এ উদ্যোগ নেন। তারা বলেন, এ বিপদের মধ্যে প্রতিবেশীদের পাশে দাড়াতে পেরে মানসিকভাবে সস্তিবোধ করছেন। তারা দেশ ও সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন মানুষের এ বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।  
বিতরণকৃত ত্রাণের মধ্যে ছিলো প্রতিজনকে ৫কেজি চাল, আধা কেজি তেল, আধা কেজি ডাল, আধা কেজি পিঁয়াজ, এক কেজি আলু ও একটি সাবান।     

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com