সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি নির্বাচনী আসনের মধ্যে ৩টির মনোনয়ন যাচাই-বাছাই শেষ হয়েছে। এই তিন আসনের মোট ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ভোটার স্বাক্ষরে ত্রুটিজনিত কারণে তাদের মনোনয়ন বাতিল হয়।
আজ শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ১১টা থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান যাচাই-বাছাই কার্যক্রম শুরু করেন। এসময় ভোটার স্বাক্ষরে ত্রুটি থাকায় ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে দুইজন ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের চারজন রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান ও নজরুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও মো. কাজী জাহাঙ্গীর। তাদের সবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের সমর্থন যুক্ত স্বাক্ষরে ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল করা হয়। তালিকায় ভোটারের স্বাক্ষর থাকলেও দৈবচয়নে যাচাই করা হলে অনেক ভোটার তা অস্বীকার করেছেন।তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১১ প্রার্থীর কারো মনোনয়ন বাতিল হয়নি।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন জাহান আক্তার জানান, প্রার্থীতা বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। তবে কেউ আচরণবিধি লঙ্ঘণ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে আগামীকাল শনিবার বাকি তিন আসনের প্রার্থী বাছাই করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com