সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বাঞ্ছারামপুরে হত্যা মামলার আসামী পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত

বাঞ্ছারামপুরে হত্যা মামলার আসামী পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত

বাঞ্ছারামপুর সংবাদদাতা//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মোঃ সুজন মিয়া (২৬) নামে হত্যা মামলার এক আসামী পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সে একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।     
রবিবার (১৭ মে) দিবাগত রাত সোয়া ২টায় উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর গ্রামের একটি বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। 
পুলিশ জানায়, গতকাল রবিবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের গৌরি হোসেনের ছেলে বাবু মিয়াকে (২৭) ছুরিকাঘাত করে তার আপন ফুফাতো ভাই সুজন ও তার সহযোগীরা। এতে বাবু নিহত হন। এ ঘটনায় রবিবার রাতেই অভিযুক্ত সুজনকে পুলিশ আটক করে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাবু হত্যায় জড়িত বাকী আসামীদের গ্রেপ্তার করতে একই ইউনিয়নের ভেলানগর গ্রামের একটি বাগানে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিজনের সহযোগীরা পুলিশের উপর গুলি চালায়। পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় সুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন চৌধুরী জানান, পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে সুজনের সহযোগীদের ফেলে যাওয়া একটি পাইকগান ও চারটি খোসা উদ্ধার করা হয়েছে।                           

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।         

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com