সংবাদ শিরোনাম
দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত
ব্রাহ্মণবাড়িয়ায় অচেতন অবস্থায় উদ্ধার হওয়া নাসিরের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় অচেতন অবস্থায় উদ্ধার হওয়া নাসিরের মৃত্যু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলগেইট এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া রিকসা চালক নাসির মিয়া-(৪৯) অবশেষে মারা গেছেন। গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত  নাসির মিয়া সরাইল উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে। 
স্থানীয়রা জানান, গত বুধবার সকাল থেকে  নাসির মিয়া অচেতন অবস্থায় আশুগঞ্জ রেলগেইট এলাকায় পড়েছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার বিকেলে গ্রাম পুলিশের সহায়তায় ওই ব্যক্তিকে উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়।
পরে তার অবস্থার অবনতি হলে রাতে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। বুধবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো নাসির মিয়া বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মারা গেছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com