সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ভ্রাম্যমান আদালতের অভিযান নবীনগরে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি তোলার দায়ে ১জনকে সাজা

ভ্রাম্যমান আদালতের অভিযান নবীনগরে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি তোলার দায়ে ১জনকে সাজা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি তোলার দায়ে মোঃ রবিন নামে এক ব্যক্তিকে ১ বছরের জেল ও ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হাসান উপজেলার জিনোদপুর ইউনিয়নের নীলনগর ও জিনোদপুর বাজারের পাশে অভিযান চালিয়ে তাকে এই দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত রবিন উপজেলার কড়ইবাড়ি এলাকার ছগির আহমেদের ছেলে।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হাসান বলেন, একটি চক্র উপজেলার বিভিন্নস্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত চালিয়ে অবৈধ ড্রেজার মালিক রবিনকে আটক করা হয়। 
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ১ বছরের কারাদন্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদন্ড এবং ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com