সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বর্ষায় ক্ষতিগ্রস্থ রাস্তাসমূহ দ্রুত সময়ের মধ্যেই মেরামত করা হবে ; পৌর মেয়র নায়ার কবির

বর্ষায় ক্ষতিগ্রস্থ রাস্তাসমূহ দ্রুত সময়ের মধ্যেই মেরামত করা হবে ; পৌর মেয়র নায়ার কবির

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিসেস নায়ার কবির বলেছেন, বর্ষায় ক্ষতিগ্রস্থ রাস্তাসমূহ পর্যায়ক্রমে অতি দ্রুত সময়ের মধ্যেই মেরামত করা হবে। তিনি বলেন, পৌরসভার ড্রেনে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এই শহর আমার আপনার সকলের। তাই এই শহরের পরিচ্ছন্নতা রক্ষায় আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে তিনি জনসচেতনতা সৃষ্টির জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকায় বিভিন্ন রাস্তা-ঘাটের ওপর স্থাপিত অবৈধ দোকান-পাট উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। এতে পৌর নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান তিনি।

গতকাল বুধবার বেলা ১১টায় পৌর মেয়রের কার্যালয়ে পৌর পরিষদের এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর সচিব মোঃ সামছুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ ফেরদৌস মিয়া, আলহাজ্ব মোঃ মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com