সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ ও সকল প্রকার সহিংসতার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া

দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ ও সকল প্রকার সহিংসতার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ ও সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া। গতকাল বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সচেতন ছাত্র সমাজের ব্যানারে শহরের প্রধান সড়কে দুই ঘন্টা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেয় কয়েক হাজার শিক্ষার্থী। এতে শহরের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

স্মরণকালের দীর্ঘ এই মানববন্ধনে ছাত্রদের সাথে সংহতি জানিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। 
বুধবার (০৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সকাল থেকেই শহরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে শতশত শিক্ষার্থী ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে যোগদান করে। তাদের শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়। 
সচেতন ছাত্র সমাজের মানববন্ধন চলাকালে ঢাকা থেকে ভাচুর্য়ালে যুক্ত হয়ে সংহতি প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

সচেতন ছাত্র সমাজের পক্ষে বক্তব্য রাখেন নওশাদ জামিল নওশান, মাহমুদা চৌধুরী পলি, প্রভাষক মোঃ মনির হোসেন, সাংবাদিক উজ্জ্বল চক্রবর্তী, প্রভাষক শাহাদাত হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, জেলা ছাত্রমৈত্রী নেতা মুহয়ী শারদ, অভিভাবক মাইনুল হক চৌধুরী, সাধারণ ছাত্র আমিনুল জুয়েল, কাজী খালিদ মাহমুদ, আতিকুর রহমান রানা প্রমুখ। সমাবেশে ছাত্র সমাজের পক্ষে ধর্ষণ বন্ধে ৮ দফা দাবি পেশ করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com