সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্রান্সে বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে; আবুল হাসানাত আমিনী

ফ্রান্সে বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে; আবুল হাসানাত আমিনী

ইসলামী ঐক্যজোট এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, 
বাকস্বাধীনতার নামে ফ্রান্স ইসলাম বিরোধী চরম অসভ্য ও নোংরা খেলা শুরু করেছে। সেখানে রাষ্ট্রীয় মদদে সরকারী বহুতল ভবনে মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন হচ্ছে । এসব উগ্রতা প্রমাণ করে, ফ্রান্স ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের বিরুদ্ধে অবস্থান নেয়া মুসলমান হিসেবে আপনার-আমার ঈমানি দায়িত্ব। বাংলাদেশ সরকারকে বলছি, ফ্রান্স যেহেতু সরকারী মদদে মহানবী (সা.) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শন করেছে, ভবিষ্যতেও তা অব্যহত থাকবে এমন ঘোষণাও শোনা গেছে তাদের তরফ থেকে। তাই অবিলম্বে সরকারীভাবে ফ্রান্সের এই ঘটনার কড়া প্রতিবাদ জানাতে হবে। আবুল হাসনাত আমিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে  মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী ফ্রান্সের দূতাবাস থাকুক, তা চাই না।দ্রুত ঢাকা থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিস্কার ও দূতাবাস বন্ধ করে ওই দেশের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। অন্যথায় ইসলামী ঐক্যজোট ফ্রান্স দূতাবাস অভিমুখে বৃহত্তর লংমার্চ কর্মসূচী ঘোষণা করবে।   
দলমত নির্বিশেষে দেশের নবীপ্রেমিক মুসলমানদের ফ্রান্সের সকল পণ্য বর্জন ও মহানবী (সা.) ইজ্জত রক্ষায় প্রতিবাদ অব্যহত রাখার আহবান জানান মাওলানা আবুল হাসনাত আমিনী। (প্রেস বিজ্ঞপ্তি)। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com