সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
আল্লামা বেলায়েতুল্লাহ নূর (রহঃ)’র মৃত্যুতে ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার শোক

আল্লামা বেলায়েতুল্লাহ নূর (রহঃ)’র মৃত্যুতে ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার শোক

ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার সাবেক প্রিন্সিপাল আল্লামা মুফতী নুরুল্লাহ (রহঃ) এ-র চতুর্থ ছেলে, জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার শায়খুল হাদীস ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব আল্লামা মুফতী বেলায়েতুল্লাহ নূর (রহঃ)’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ। 
এক শোক বিবৃতিতে ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস ও সাধারণ সম্পাদক শায়খুল হাদীস মুফতী বোরহান উদ্দিন কাসেমী বলেন, আল্লামা বেলায়েতুল্লাহ নূর (রহঃ) ছিলেন এলেম আমল তাক্বওয়া ও খুলুসিয়্যাতের পতাকাবাহী আক্বাবির আসলাফদের এক অনন্য মহাপুরুষ। তার দরদ মাখা ওয়াজ নসিহতে পথভোলা মানুষের আত্মার খোরাক জোগাতো। নেতৃবৃন্দরা আরও বলেন, আল্লামা বেলায়েতুল্লাহ নূর (রহঃ)’র মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াসহ গোটা বাংলাদেশে ইসলামী অঙ্গণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভাবান একজন মানুষ। তার মাঝে ছিল মোহাম্মদ (সাঃ) এ-র সুন্নতের প্রতি অত্যাধিক ভালবাসা। বিদায়াত কুসংস্কারের বিরুদ্ধে তার অবস্থান ছিল অত্যন্ত কঠোর। নেতৃবৃন্দগণ আল্লামা বেলায়েতুল্লাহ নূর (রহঃ)এর জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম কামনা করে মহান রাব্বুল আলামিনের নিকট বিশেষ দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।  
উল্লেখ্য , আল্লামা বেলায়েতুল্লাহ নূর (রহঃ) দীর্ঘদিন যাবত বিভিন্ন অসুস্থতায় ভোগছিলেন। আজ শনিবার সকালে ঢাকায় একটি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (প্রেস বিজ্ঞপ্তি)। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com