সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
ব্রাহ্মণবাড়িয়ায় ৯১০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ৯১০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় ৯১০ পিস ইয়াবাসহ মনি বেগম (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 
রবিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকা থেকে তাকে আটক করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পক্ষ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা চান্দির চৌরাস্তার মোড়ের জণৈক হোসেন মিয়ার দোকানের উত্তর পাশের্ব পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মনি বেগমকে আটক করেন। এসময় মনি বেগমের কাছ থেকে ৯১০ পিস ইয়াবা ট্যাবলেটা উদ্ধার করেন। আটককৃত মাদক ব্যবসায়ী মনি বেগম জেলার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের আলম মিয়ার স্ত্রী। 
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com