সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ডাকসু নির্বাচন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ওসির আইডি হ্যাক করে পোষ্ট,থানায় জিডি

ডাকসু নির্বাচন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ওসির আইডি হ্যাক করে পোষ্ট,থানায় জিডি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাফফর হোসেনের ফেসবুক আইডি হ্যাক করে ডাকসু নির্বাচন নিয়ে পোস্ট দেয়ার ঘটনায় থানায় একটি (সাধারণ ডায়েরি) জিডি হয়েছে। 
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থানায় ওই জিডি করেন তিনি। জিডি নোটে ওসি মোজাফফর হোসেন বলেন, আমার ব্যক্তিগত ফেসবুক আইডি কে বা কারা উদ্দেশ্যে প্রনোদিত ভাবে হ্যাক করত: একটি রাজনৈতিক পোস্ট করেছে। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া স্ক্রিন শর্টে দেখা যায় যে, বেগুনি রংয়ের ব্যাক গ্রাউন্ডে শুভ কামনা ২১, ১৭, ০৮, লেখা পোস্ট প্রচার হচ্ছে। বিষয়টি আমি তাৎক্ষনিক পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে অবগত করি। কে বা কারা এই পোস্ট করেছে আমার জানা নেই। পরবর্তীতে আমি আমার আইডিতে ডুকে উক্তরূপ দেখিতে পায়নি। আমি আমার সরকারী আইডি Sadar Thana Brahmanbaria তে হ্যাক হওয়ার বিষয়টি অবগত করে পোস্টটি দিয়েছি। এই ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে। 
এ বিষয়ে সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, আমাকে হেয় করার উদ্দেশ্যে আমার ফেসবুক আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দেয়া হয়েছে। এই ধরনের পোস্টে মানুষকে বিভ্রান্ত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com