সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য সহ ৫ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য সহ ৫ মাদক ব্যবসায়ী আটক

বিজয়নগর প্রতিনিধি  

ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগরে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য সহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। শনিবার (০৬ জুলাই) দুপুরে উপজেলার সিঙ্গারবিল এবং গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বিরাসার গ্রাম থেকে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের মোঃ ফারুক মিয়া-(২৭), মোঃ শাহানুর মিয়া-(২৬) এবং মর্জিনা বেগম-(৪০) এবং ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর বিরাসার গ্রামের মোঃ মজনু মিয়া-(৫৮) ও খাদিজা আক্তার-(২৬)।

শনিবার বিকেলে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১১টায় র‌্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের মধ্যপাড়া থেকে মাদক ব্যবসায়ী ফারুক মিয়া, শাহানুর মিয়া ও মর্জিনা বেগমকে আটক করে। পরে তাদের শরীর তল্লাশী করে ৯৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪২ বোতল ফেন্সিডিল, ৪১ বোতল স্কাফ, ৩ কেজি গাঁজা সহ মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এদিকে একই আভিযানিক দল শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর বিরাসার গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ মজনু মিয়া এবং খাদিজা আক্তারকে আটক করে। পরে তাদের শরীর তল্লাশী করে ৮ বোতল ফেন্সিডিল এবং ৩ বোতল স্কাফ উদ্ধার করেন। 
এ ঘটনায় বিজয়নগর ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় র‌্যাবের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com