সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এ বৃদ্ধার মৃত্যু হয়। নিহত আব্দুস সালাম সদর উপজেলার বুধল ইউনিয়নের সাতিয়াইন গ্রামের বাসিন্দা।
জানা যায়, আজ শুক্রবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর এলাকায় বিশ্বরোডগামী পিকআপভ্যান একটি অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশা যাত্রী সালাম ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় সালামকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এস.আই) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com