সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল 

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফলে সাংবাদিকদের এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন ডাঃ মোঃ একরাম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় করোনাকালীন পরিস্থিতিতে ভিটামিন “এ”  প্লাসের গুরুত্ব ধরে স্লাইড প্রদর্শন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান। এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। কর্মশালায় জানানো হয়,আগামী ৫ জুন শুরু হবে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন। করোনা পরিস্থিতির কারনে এবছর চলবে ১৯ জুন পর্যন্ত। কর্মশালায় বলা হয়, এ বছর জেলায় ৫ লাখ ১৫ হাজার ১২৪জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ থেকে ১১ মাসের ৫৪ হাজার ৫৪৬ জন এবং ১২ থেকে ৫৯ মাসের ৪ লাখ, ৬০ হাজার ৫৭৮জন শিশু রয়েছে।
জেলার ৯টি উপজেলা, ১টি পৌরসভা এবং ৯৮টি ইউনিয়নের ২ হাজার ৪০২টি কেন্দ্রে শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খায়ানো হবে। ক্যাম্পেইনে স্বাস্থ্য বিভাগের ৮৮৩জন কমর্ী, ২৮৬জন সুপার ভাইজার এবং ৪ হাজার ৮০৪জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com