সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে দুর্যোগ বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা 

সরাইলে দুর্যোগ বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দিনব্যাপী দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অবহিতকরণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা উপ-সচিব লুৎফুন নাহার।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি ছিলেন জেলা দুযোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মাহবুবুল আলম, সহকারী কমিশনার ফারজানা প্রিয়াংকা, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ- সচিব লুৎফুন নাহার বলেন, ভৌগলিকভাবে বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, বন্যা, খরা, টর্নেডো, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস ইত্যাদি দুর্যোগে মানুষের হাত নেই। তবে দুর্যোগের সাথে খাপ খাইয়ে নেয়া, এগুলোর প্রভাব বা ক্ষয়ক্ষতি থেকে সর্বোচ্চ মাত্রায় রক্ষা পাওয়া, ক্ষয়ক্ষতি হ্রাস করা এবং তা পুষিয়ে নিয়ে পুনরায় জনগণকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কার্যকর করার জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সকলের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য। ‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে এবং প্রয়োগ করা হবে তার নিয়মাবলী দেয়া আছে। জাতীয় পর্যায়ে কমিটি এবং জেলা, উপজেলা পর্যায়ের কমিটির ব্যবস্থাপনা কার্যকরভাবে বাস্তবায়নের দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com