সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
পাটগ্রামে ঝড়ে লন্ডভন্ড ; নিহত-১

পাটগ্রামে ঝড়ে লন্ডভন্ড ; নিহত-১

শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঝড়ে ৪ ইউনিয়নে ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আলেজা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত আলেজা বেগম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শৌলমারী গ্রামের ইব্রাহিম হোসেনের স্ত্রী।

রোববার (১৪ জুলাই) ভোররাতে এ ঝড় হয়। ঝড়ে ৪ ইউনিয়ন লন্ডভন্ড হয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম।
স্থানীয়রা জানায়, পাটগ্রাম উপজেলার দহগ্রাম থেকে প্রথমে ঝড় শুরু হয়। পরে একে একে পাটগ্রাম, বুড়িমারী ও শ্রীরামপুর ইউনিয়নে হানা দেয়। এতে অনেক বাড়িঘরসহ গাছপালা উপড়ে যায়।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম সাত্তার ঝড়ে লন্ডভন্ড এলাকাগুলো পরিদর্শন করেছেন।
লালমনিরহাটের জেলা প্রশাসকের দায়িত্বে থাকা এডিসি (রাজস্ব) আহসান হাবীব বলেন, ‘পাটগ্রামে ঝড়ের আঘাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নির্ণয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যথাসাধ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।’

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com