সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ আ’লীগ সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাউসার এর সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ আ’লীগ সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাউসার এর সংবর্ধনা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরের কৃতি সন্তান, বাংলাদেশ ছাত্রলীগ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, সংযুক্ত আরব আমিরাত শাখা আওয়ামীলীগ ও ব্রাহ্মণবাড়িয়া সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কাউসারের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া ফুড গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা প্রবাসী কল্যাণ পরিষদের আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট লোকমান হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নারী নেত্রী মিসেস নায়ার কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা মোকাই আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিউল আলম লিটন, জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটি অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরবের সম্মানিত সভাপতি ও চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংযুক্ত আরব আমিরাত ব্রাহ্মণবাড়িয়া সমিতির সহ-সভাপতি সমাজসেবক হাজী আব্দুল হান্নান। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com