সংবাদ শিরোনাম
নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ভ্রাম্যমান ক্যাম্পেইনের মাধ্যমে করোনা টিকা কার্যক্রম উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ভ্রাম্যমান ক্যাম্পেইনের মাধ্যমে করোনা টিকা কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
করোনা ভাইরাসের সংক্রামন রোধে ব্রাহ্মণবাড়িয়ায় চলমান কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে পৌর এলাকার ৬টি ওয়ার্ডে ভ্রাম্যমান ক্যাম্পেইনের মাধ্যমে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকালে পৌর এলাকার গোকর্ণ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনার টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ভ্রাম্যমান ক্যাম্পেইনের উদ্বোধনী কার্যক্রম পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, পৌর সচিব মোঃ সামছুদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউছার, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের ১ম/ ২য় ডোজ টিকা প্রদান করা হচ্ছে। এছাড়াও পৌর এলাকার ৬টি ওয়ার্ডে ভ্রাম্যমান ক্যাম্পেইনের মাধ্যমে কোভিড-১৯ টিকা প্রদান কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার ভাদুঘর পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়, আগামী বুধবার,  ভাদুঘর সাবেক কাউন্সিলর আলহাজ্ব ডাবলু মিয়ার বাড়ি, ১৪ ফেব্রুয়ারি পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ ফেব্রুয়ারি কান্দিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১৬ ফেব্রুয়ারি পৈরতলা শেখ জালাল মাজার প্রাঙ্গণে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com