সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজয়নগরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

বিজয়নগরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ গাঁজাসহ মোঃ জুবাইদ (২৬) ও রুবেল মিয়া (২৮) নামে দুই মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ। আটককৃত জুবাইদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামের আব্দুল নুর ছেলে ও রুবেল একই উপজেলার একই ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টায় উপজেলার চম্পকনগর ইউনিয়নের নুরপুর এলাকায় পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই নুরুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ চম্পকনগর ফাড়ির সামনে পিকআপ গাড়ি নং ঢাকা মেট্রো নং-১৫-০৯৩৪ কে আটক করেন।
এসময় তাদের দেখানো মতে গাড়ির বডিতে বিশেষ কায়দায় লুকানো ৯২ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করেন।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com