সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
সরাইলে কবরস্থানের বটগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সরাইলে কবরস্থানের বটগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কবরস্থানের বটগাছ থেকে সোহরাফ হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়ার জাঙ্গাল কবরস্থানের বটগাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত সোহরাফ হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালগড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়ার জাঙ্গাল এলাকার কৃষক এনামুল সকালে ঘাস কাঠতে গিয়ে বটগাছে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয়। এ ঘটনার খবর পেয়ে কয়েক হাজার লোক সমাগম হয় ঘটনাস্থলে। এতে ব্রাহ্মণবাড়িয়া- লাখাই আঞ্চলিক  সড়কে প্রায় ৩ ঘন্টা যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের সহযোগীতায় যানজট নিরসন করে যানচলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে নিহত সোহরাফের মা বলেন, এক বছর আগে তার মাথায় সমস্যা হয়। এর আগে সে বেকারীর ব্যবসা কাজ করতো। গত শুক্রবার সে বাড়ি থেকে বের হয়ে যায়।
সরাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন বলেন, সোমবার রাতে কোন এক সময় এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com