সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বাউবি’তে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন  

বাউবি’তে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন  

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২২ উদযাপিত হয়। সকাল ৬:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলণের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। সকাল ৯:১৫ টায় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার-এর নেতৃত্বে গাজীপুর ক্যাম্পাসে ‘স্বাধীনতার চিরন্তন’ মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে এবং ধানমন্ডি ৩২ নম্বরে দুপুর ১২:০০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার-এর নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন বাউবি’র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন)  অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কালাম, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, ডিন ও পরিচালকবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।
এছাড়াও বাউবি’র শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম, ডিরেক্টরস কাউন্সিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com