সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বিজয়ী র‍্যালী ও মুক্তিযোদ্ধা সমাবেশ 

বিজয়নগরে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বিজয়ী র‍্যালী ও মুক্তিযোদ্ধা সমাবেশ 

বিজয়নগর প্রতিনিধি
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশে এই প্রথম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসন এর আয়োজনে সুবর্ণজয়ন্তী র‍্যালী ও বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর ২ টায় উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার মাসে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আগত জাতীর শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধিদের নিয়ে বিজয়নগর উপজেলা প্রশাসন এর আয়োজনে স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিষু চন্দ্র দেব এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দবীর হোসেন ভূইয়া।
উপস্থিত ছাত্রছাত্রী ও নতুন প্রজন্মের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ কালীন সময়ের যুদ্ধ স্মৃতি নিয়ে এসময় বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেক সিদ্দিকি, ডেপুডি জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী মো. রতন মিয়া, এডভোকেট আক্তার হোসেন সাইদ, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বকুল, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রা, ইছাপুর ইউপির চেয়ারম্যান জিয়াউল হক বকুল প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা গন বক্তব্যকালে বলেন, সারা বাংলাদেশে ১১ সেক্টরে ভাগ হয়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায় জুলুম নির্যাতন এর  বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছি। ১১ টি সেক্টরে মাঝে ব্রাহ্মণবাড়িয়া জেলা ২ টি সেক্টরে ভাগ করে যুদ্ধ করেছি। আজকের বিজয়নগর উপজেলা যুদ্ধকালীন সময়ে ৩ নম্বর সেক্টরে অন্তর্ভুক্ত ছিল। তারা উপস্থিত ছাত্র ছাত্রী ও তরুণ সমাজের উদ্দেশ্যে আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ভবিষ্যতে তোমরা এই দেশ পরিচালনা করবে বলে বিশ্বাস করি।
উক্ত সমাবেশ শেষে মুক্তিযোদ্ধাদের বিজয়ী র‍্যালী, মুক্তিযুদ্ধের সৃতি বিজড়িত এলাকা খ্যাত মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রী এলাকার তরুণ প্রজন্মদের নিয়ে আয়োজিত আরও একটি সমাবেশে অংশগ্রহণ করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com