সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
র‍্যাবের অভিযানে ১৫ টি হত্যার মামলার আসামিকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার 

র‍্যাবের অভিযানে ১৫ টি হত্যার মামলার আসামিকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
হত্যা ও মাদকসহ ১৫ মামলার আসামি ও ৫টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক অস্ত্রধারী সন্ত্রাসী জুয়েল মিয়া-(৩০) নামে এক যুবককে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করেছেন র‍্যাব।
শনিবার (১১ জুন) কুমিল্লার কান্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার উত্তর চকবস্তা এলাকার মৃত আবুল বাশারের ছেলে। জুয়েলের নামে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নারায়নগঞ্জ, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় হত্যা ও মাদক মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার কুমিল্লার কান্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ১৫টি হত্যা ও ৫টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে রবিবার রাত ২ টা ৫০ মিনিটে গ্রেপ্তারকৃত জুয়েলের নিজ বাড়ি কসবার চকবস্তা এলাকার বাড়ি থেকে ৬শত পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি বিদেশী রিভালবার ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়।
র‍্যাব-১৪,ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com