সংবাদ শিরোনাম
নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল
কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সমাগ্রী বিতরণ

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সমাগ্রী বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে টানা কয়েকদিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পতনঊষার ইউনিয়নে ৪ মেট্টিক টন চাল ও ২০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে বুধবার দুপুরে ক্ষতিগ্রস্তদের মাঝে পতনঊষার ইউনিয়নের গোপীনগর, রাধাগোবিন্দপুর, কান্দিগাঁও, মির্জাপুর, মাইজগাঁও এলাকায় এসব ত্রাণসামগ্রী বিতরণ শুরু হয়। স্থানীয় সরকার বিভাগ, মৌলভীবাজার এর উপ পরিচালক মল্লিকা দে, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান , পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুলের উপস্থিতিতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, পতনঊষার ইউনিয়নে লাঘাটা নদীর ভাঙ্গনে প্রায় ৩০০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। নি¤œাঞ্চলের ৩/৪টি গ্রামে এখনও পানি রয়েছে।
আলাপকালে কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পতনঊষার ইউনিয়নে ৪ মেট্টিক টন চাল ও ২০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা পেলে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে।
এদিকে কমলগঞ্জে ধলাই নদীর ১১টি স্থান ঝুঁকিপূর্ণ জানিয়ে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ‘দ্রুত বাঁধগুলো মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। ধলাই নদীর বাঁধ মেরামতে বড় ধরনের একটি প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। এখানে আমাদের গাফলতি নেই এবং কোন অনিয়ম হয়নি।’
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বলেন, ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান পরির্দশন করেছি। ধসে পড়া বাঁধগুলো মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের সাথে আলাপ হয়েছে। ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত পতনঊষার ইউনিয়নে ৪ মেট্টিক টন চাল ও ২০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বন্যা মোকাবেলায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন সার্বক্ষনিক মনিটরিং করছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com