সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় এফ আর আদর্শ বিদ্যাকাননে ‘ব্লাড ক্যাম্প’

ব্রাহ্মণবাড়িয়ায় এফ আর আদর্শ বিদ্যাকাননে ‘ব্লাড ক্যাম্প’

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার মৈন্দ গ্রামে এফ আর আদর্শ বিদ্যাকাননের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানার জন্য ‘ব্লাড ক্যাম্প’ কর্মসূচির আয়োজন করা হয়।
‘যদি হয় রক্তদাতা, জয় করবো মানবতা’ স্লোগান নিয়ে ২৬ জুলাই মঙ্গলবার সকালে স্কুল প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ব্যাংক এই আয়োজনটি করে। এতে স্কুলের ৮৫ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
এ সময় এফ আর আদর্শ বিদ্যাকাননের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলকিছ আক্তার স্কুলের পক্ষ থেকে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। স্কুলের শিক্ষক নিগার সুলতানা, হ্যাপি আক্তার, অভিভাবক এবং স্থানীয় ওয়ার্ড মেম্বার আয়েত আলী উপস্থিত ছিলেন।
ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী হিসেবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন মো. শহিদুল ইসলাম রিমু, মো. নাসির উদ্দিন সাগর, মো. রায়হান আহমেদ বাপ্পি, জাহিদ হাসান শুভ। তাদের মধ্যে রিমু, বাপ্পি ও শুভ এফ আর আদর্শ বিদ্যাকাননেরই প্রাক্তন শিক্ষার্থী।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com