সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান-(৬০) ও মহিউদ্দিন-(৩৯) নামে দুইজন নিহত হয়েছেন।
বুধবার (২৭ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মিজানুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত সুজাত আলীর ছেলে ও মহিউদ্দিন চাঁদপুর জেলা সদরের জাফরাবাদ এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ সুখেন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই নামক এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হন। তবে নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ গুলো হস্তান্তর করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com