সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
মহেশ্বরীদীঘি’র চারপাশে বৃক্ষরোপন ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু

মহেশ্বরীদীঘি’র চারপাশে বৃক্ষরোপন ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির এর দিক নির্দেশনায় ৫নং ওয়ার্ডের মধ্যপাড়াস্থ মহেশ্বরীদীঘি (ভাওয়াল দীঘির পাড় পুকুর) চারপাশে বৃক্ষরোপন ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস এর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় মহেশ্বরীদীঘির চারপাশে প্রায় অর্ধশত ফুল, ফলজ ও ঔষুধী বৃক্ষ রোপন করা হয়। এছাড়াও মহেশ্বরীদীঘির পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চলমান রয়েছে। বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ, সহকারী প্রকৌশলী সবুজ কাজী, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস বলেন, মহেশ্বরীদীঘিকে তার ঐতিহ্য ও নিজস্ব স্বকীয়তায় ফিরিয়ে নিতে আনতে ইতোমধ্যে বৃক্ষরোপন ও পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দীঘিটির সৌন্দর্যবর্ধনে বাউন্ডারী ওয়াল নির্মাণ, বসার বে স্থাপন, ঘাটলা নির্মাণ, প্রবেশদ্বার নির্মাণ ও অবৈধ দখল উচ্ছেদ করা হবে। এই দিঘীকে শহরের লোকনাথ দিঘীর আদলে গড়ে তোলা হবে। এক্ষেত্রে তিনি দিঘীর পাড়বাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com