সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
সরাইলে আ’লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

সরাইলে আ’লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ আগস্ট) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরাইল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইকবাল আজাদ সন্ত্রাসীদের হাতে নিহত হলে সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ছাদেক মিয়া, উপজেলা পরিষদের ২বারে নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সরাইল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমত আলী, ডেপুটি কমান্ডার আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন আনব আলী, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীসহ ২৯ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের ২বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর লিখিত বক্তব্যে বলেন, উপজেলা আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করার জন্য জামাত ও বিএনপিদের মদদে আমাদের ফাঁসাতে মিথ্যা মামলা দিয়েছে। ওই মামলায় নিরপেক্ষ তদন্ত দাবী করছি। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আমরা পুলিশ প্রশাসনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com