সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা-আরিচা মহাসড়কে চাপ থাকলে ও নেই যানজট

ঢাকা-আরিচা মহাসড়কে চাপ থাকলে ও নেই যানজট

মোঃ মামুন রেজা , ধামরাই প্রতিনিধি

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখনো ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। ঘরমুখো মানুষের চাপে ঢাকা-আরিচা মহাসড়কের অংশে যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। তবে কোথাও যানজটের কোনো খবর পাওয়া যায়নি।আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকা- আরিচা মহাসড়কে ধামরাইয়ের ইসলামপুর থেকে-বাড়বাড়িয়া পর্যন্ত দীর্ঘ ১৮ কিলোমিটার যানজট মুক্ত রাখতে ব্যাপক তৎপরতা শুরু করেছে ধামরাই থানা পুলিশ। একই সাথে ধামরাই উপজেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের ১০ জন সদস্য ও স্কাউট এর ২৫ জন সদস্য যানজট নিরসনে কাজ করছে।ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, গত কয়েকদিন ধরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে ব্যস্ততম এলাকা ইসলামপুর বাসস্টেন্ড, ধামরাই থানারোড, ঢুলিভিটা, কালামপুর , বাড়বাড়িয়া বাজারে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে।বিশেষ করে ঈদ ছুটিতে বাড়ি যাওয়াকে কেন্দ্র করে সাভার ধামরাই, আশুলিয়া, পুলিশের কর্মকাণ্ড গত কয়েক বছরের থেকে বেশ দৃশ্যমান রয়েছে। যদিও যানবাহন বেড়ে যাওয়ায় যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক বিভাগকে। তারপরও যানজট নিরসনের লক্ষ্যে সড়কের পাশে যানবাহন কোনোভাবেই পার্কিং করতে দিচ্ছে না পুলিশ।পাশিপাশি সড়কের পাশে গাড়ি পার্কিং না করে নির্ধারিত স্থানে যানবাহন রাখার জন্য চালকদের পরামর্শ দেওয়া হচ্ছে । যারা আইন অমান্য করে মোটরসাইকেল সড়কের পাশে রাখছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে সড়কে কোনো প্রতিবন্ধকতা না থাকায় প্রধান সড়কগুলোতে যানজট অনেকটাই নিরসন হয়েছে |

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com