সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবক গ্রেফতার

ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি     

ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় সাফায়েতুল ইসলাম সানি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ আগস্ট) ভোরে রাজধানীর বংশাল এলাকা থেকে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সানি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উরশিউরা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, গত ২৫ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন নিয়ে স্থানীয় সাংসদ জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্যের মাধ্যমে সাফায়েতুল ইসলাম সানি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন। পরে তার দেওয়া স্ট্যাটাসটি নজরে আসে জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক চৌধুরী মোঃ  আফজাল হোসেন নিছারের। এ ঘটনায় চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার বাদী হয়ে গত ৩০ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় সানিকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, মঙ্গলবার ভোরে  ঢাকা থেকে গ্রেপ্তারের পরে দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com