সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহতের ঘটনায় সিএনজি চালক আটক

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহতের ঘটনায় সিএনজি চালক আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজির ধাক্কায় সেনা সদস্য সাইফুর রহমান নিহত হওয়ার ঘটনায় ঘাতক সিএনজি অটোরিকশাসহ চালককে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ মে) রাতে কমলগঞ্জ থানার উপ পরিদর্শক পবিত্র শেখর দাসের নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম রাজনগর থানা এলাকায় অভিযান চালিয়ে সিএনজি (মৌলভীবাজার থ ১২-২৫৫৭) উদ্ধার করেন এবং সিএনজির চালক আব্দুল মতিনকে (২৫) গ্রেফতার করেন।

উল্লেখ্য, গত ২২ মে দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওর এলাকায় পাকা সড়কের উপরে একটি অজ্ঞাতনামা সিএনজি অটোরিকশা সেনাসদস্য সাইফুর রহমান এর মোটর সাইকেলের পিছন দিকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা ওয়াই-ফাই এর খুটির সাথে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সেদিনই বিকেল সাড়ে ৫টার দিকে সেনাবাহিনীর লোকজন সিএমএইচ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, ‘এ ঘটনায় সাইফুর রহমান এর বাবা আব্দুস সোবহান খান বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামিকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com