সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
কমলগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

কমলগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় সিএনজি নিয়ে অটোরিকশার ধাক্কায় রুপিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। গত শনিবার( ০১ জুলাই) রাত ৯ টায় এ দুর্ঘটনাটি ঘটে। রুপিয়া বেগম বড়চেগ গ্রামের মাসিম মিয়ার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে বড়চেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শমশেরনগর-ভানুগাছ সড়ক পারাপারের সময় ভানুগাছ থেকে আসা একটি সিএনজি অটোরিকশা সজোরে রুপিয়া বেগমকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ২টায় মৃত্যুবরণ করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাশী শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর অটোরিকশাসহ চালক ঘটনাস্থাল থেকে পালিয়ে যায়। আমার তাকে আটক করার চেষ্টা করছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com