সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাবেদ আহমেদ বিজয়ী

বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাবেদ আহমেদ বিজয়ী

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চেয়ারম্যান হিসেবে (আনারস প্রতীক) মোঃ আল জাবের জাবেদ আহমেদ বিজয়ী হয়েছেন।
বুধবার (০৫ জুন) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলার ১০ টি ইউনিয়নের ৭৮ টি ভোটকেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক।
নির্বাচনে চেয়ারম্যান পদে (আনারস প্রতীক) মোঃ আল জাবের জাবেদ আহমেদ ৪৫ হাজার ১শত ৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান নাছিমা মুকাই আলী (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৩৮ হাজার ৯শত ৮৫ ভোট। বর্তমান চেয়ারম্যান নাছিমা মুকাই আলীর চেয়ে ৬ হাজার ১শত ৪৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন জাবেদ।

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:3,”square_fit”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}


ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ মুখলেছুর রহমান লিটন মুন্সী (বৈদ্যুতিক বাল্ব প্রতীক) ২০ হাজার ৮শত ৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুনির্মল সাহা (তালা প্রতীক) পেয়েছেন ১৬ হাজার ৯৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে হালিমা আক্তার (ফুটবল প্রতীক) ৩২ হাজার ৮শত ৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়জুন্নাহার টুনি (হাঁস প্রতীক) পেয়েছেন ২৪ হাজার ৭শত ৫২ ভোট।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক নির্বাচনের ফলাফল ঘোষণা করে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে বলেন, একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ এর জন্য প্রার্থী, গণমাধ্যম কর্মী ও প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com