সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে পতিত রোপা আমন শস্য বিন্যাসে ব্রির মাঠ দিবস ও কৃষক সমাবেশ

কমলগঞ্জে পতিত রোপা আমন শস্য বিন্যাসে ব্রির মাঠ দিবস ও কৃষক সমাবেশ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)র রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের উদ্যোগেে পতিত রোপা আমন শস্য বিন্যাসে বোরো অন্তর্ভুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ কার্যক্রমের আওতায় মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে)বিকাল চারটায় আদমপুর কোনাগাঁও গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান (আরএফএস) ড.মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (আরএসএস) এবিএম জামিউল ইসলামের সঞ্চালনায় কৃষক সমাবেশে বক্তব্য রাখেন রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ খায়রুল কায়েস, কমলগঞ্জের উপ সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন জালালী,কৃষক সুরুজ আলী প্রমূখ। সমাবেশে ব্রির পরামর্শ ও সহযোগীতায় বছরের সব মৌসুমে বিভিন্ন উন্নত জাতের ধান,সরিষসহ অন্যান্য ফসলের চাষ করে কৃষকরা লাভবান হওয়ার কথা জানান।এছাড়া পতিত জমিতে সারা বছরই চাষাবাদ করতে কৃষকদের উৎসাহিত করেন ব্রির উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com