সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
সরাইলে এক মাদকাসক্ত যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড

সরাইলে এক মাদকাসক্ত যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উজ্জ্বল মিয়া-(২৭) নামে এক মাদকাসক্ত যুবককে এক মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (২৪ আগস্ট) দুপুরে এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশাররফ হোসাইন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসাইন জানান, মাদকসেবী মোঃ উজ্জলকে মাদক সেবন করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা লঙ্গনের দায়ে ০১ (এক) মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত উজ্জ্বল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকসার( দৌলতপাড়া) গ্রামের মোঃ সাদেক হোসেনের ছেলে।
এ বিষয়ে সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম চৌধুরী জানায়, মাদকসেবী মোঃ উজ্জ্বলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা লঙ্গন করায় ০১ (এক) মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com