সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
সকল কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করার ফযিলত

সকল কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করার ফযিলত

বিশ্বনবী মোহাম্মদ ( সা:) এক হাদীসে এরশাদ করেন, যেকোন গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ তায়ালার নামে শুরু করা না হলে সে কাজ অসম্পূর্ণ থেকে যায়। রাসুল( সা:) সকল গুরুত্বপূর্ণ কাজ ‘ বিসমিল্লাহির রাহমানির রাহীম’ দ্বারা শুরু করার তাকীদ করেছেন।

বাহ্যত এটি একটি অত্যন্ত ছোট আমল।যা অনেক সময় অবহেলা করে এড়িয়ে যাওয়া হয়।বাহ্যত বিসমিল্লাহ ছোট একটি শব্দ হলে ও এর মূলে রয়েছে মারিফাত লাভে এক অনন্য প্রশিক্ষণ। 
হুজুর( সা:) প্রত্যেক কাজ আল্লাহর নামে শুরু করার শিক্ষা দিয়ে মানবজাতির প্রতিটি শাখায় আল্লাহর সাথে বান্দাহর নিবিড় সম্পর্কের কথা ই স্বরণ করিয়ে দিয়েছেন।
মানুষ যখন তার সকল কাজ আল্লাহতায়ালার হুকুমের অধীনে বিশ্বাস করবে তখন বান্দাহর অন্তরে আল্লাহর দাসত্ব ও একাত্মবাদের চেতনা বৃদ্ধি পাবে এবং আল্লাহর নৈকট্য লাভে র মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর থেকে আরো গভীরতম হয়ে বান্দাহ আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান হয়ে উঠবে।
রাসুল( সা:) সকল কাজের শুরুতে বিসমিল্লাহর তালিম দিয়ে  মানুষের সকল কাজকে এবাদত বন্দেগীতে অন্তর্ভুক্ত করার এক বিশেষ ইঙ্গিত প্রদান করেছেন।
বিসমিল্লাহ বলে বান্দাহ যখন তার কাজকর্ম শুরু করবে তখন সকল কাজে আল্লাহর পক্ষ থেকে নাযিল হবে অফুরন্ত নিয়ামত ও বরকত।  বিসমিল্লাহ বলার দ্বারা বান্দাহর সকল কাজের জিম্মাদারি আল্লাহর হাতে এসে যায়। তাই সে কাজ গুলো আল্লাহর নিজ জিম্মায় পূরণ হয়ে যায় অনায়েসে।
আল্লাহতায়ালা আমাদের সকলকে আমাদের প্রত্যেক কাজ একমাত্র আল্লাহর নামে শুরু করার তাওফিক দান করুণ।


লেখকঃ মুফতী মোহাম্মদ এনামুল হাসান

যুগ্ম সম্পাদক

ইসলামী ঐক্যজোট,ব্রাহ্মণবাড়িয়া জেলা।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com