সংবাদ শিরোনাম
বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড
নাসিরনগরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাসিরনগরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি  

আজ ১১ নভেম্বর ২০১৯ ইং রোজ সোমবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর  উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ চত্বরে যুবলীগের ৪৭ তম  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সাংসদ ও সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম ফরহাদ হোসেন সংগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই মোমবাতি জ্বালিয়ে ও পায়রা উড়িয়ে উদ্ভোধনের  শুভ সূচনা করেন প্রধান অতিথি।  উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক  মোঃ আমিনুল ইসলাম বেলায়েতের সঞ্চালনায়  অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন যুবলীগ নেতা  মহিদুজ্জামান টিটু, রায়হান আলী ভূইয়া ও সাখাওয়াত হোসেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, জননেত্রী শেখ হাসিনা কোন হোন্ডা গুন্ডা লীগ পছন্দ করেন না। তিনি বলেন যুবলীগ নেতাকর্মীকে  হতে হবে ভদ্র। যাতে মানুষ তাদের দেখে সম্মান করে। অনুষ্ঠান শেষে  বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের  বিদেহী আত্মার মাগফেরাত ও  দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com