সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ডিবি পুলিশের অভিযানে আশুলিয়ায় ‘ইয়াবা সুন্দরী’ আটক

ডিবি পুলিশের অভিযানে আশুলিয়ায় ‘ইয়াবা সুন্দরী’ আটক

আনোয়ার সুলতান, (ঢাকা) জেলা প্রতিনিধি

আশুলিয়ায় অভিযান চালিয়ে সানজিদা আক্তার তন্তী (২৩) নামের এক সুন্দরী তরুণী ইয়াবা ব্যবসায়ী ওরফে ‘ইয়াবা সুন্দরী’কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার দেহ তল্লাশি করে ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় ইউনিক বাসের কাউন্টারের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত সানজিদা আক্তার তন্তী আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকার মামুনের স্ত্রী বলে জানা গেছে।এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুর ইসলাম জানান, মাদকের বড় একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সানজিদা পালানোর চেষ্টা করলে তাকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। পরে তল্লাশিকালে তার পরিহিত প্যান্টের পকেটে রক্ষিত ৩৮০’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।তিনি আরও জানান, আটককৃত এই সুন্দরী তরুণী দীর্ঘদিন যাবত নবীনগর, ডেন্ডাবর, পল্লীবিদ্যুত, নিরিবিলি, নয়ারহাট, ধামরাই ও বাইপাইল এলাকায় ইয়াবা পাইকারী বিক্রয় করে আসছিলো। এই ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।উল্লেক্ষ্য, আশুলিয়ার নিরিবিলি এলাকার নিজ ঘর থেকে ১ মাস আগে এই সুন্দরী তরুণীর মা ও ছোট ভাইকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com