সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’র ‘ভিক্টোরি কাপ-২০১৯ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এর লোগো উন্মোচন

ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’র ‘ভিক্টোরি কাপ-২০১৯ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এর লোগো উন্মোচন

ক্রীড়া প্রতিবেদক //সময়নিউজবিডি 

ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’র ‘ভিক্টোরি কাপ-২০১৯ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এর লোগো উন্মোচন করা হয়েছে।  বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা শহরের মসজিদ রোডস্থ একটি কনভেনশন সেন্টারে এ লোগো উন্মোচন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’র আয়োজনে পরস্পরের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের এ আয়োজন। এ টুর্নামেন্টে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক ২৬টি সংগঠন অংশ নিতে যাচ্ছে। 
লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মোঃ আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ লোকমান হোসেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ব্রাহ্মণবাড়িয়ার অধ্যক্ষ সোপানুল ইসলাম, সাংবাদিক মো. মনির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক।উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হবে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com