সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রতারক রবীন হলেন ৬ নং ওয়ার্ডে আওয়ামীলীগের প্রার্থী!

প্রতারক রবীন হলেন ৬ নং ওয়ার্ডে আওয়ামীলীগের প্রার্থী!

ফয়সল বিন সিদ্দিক//সময়নিউজবিডি  

ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর) এর ৬নং ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থন দিয়েছেন সালাউদ্দিন রবীনকে। জনবিচ্ছিন এই ব্যক্তি শুধুমাত্র তদবীরের জোরে নমিনেশান পেয়েছেন। যদিও এই রবীনের বিরুদ্ধে রয়েছে ১৮ লাখ টাকার চেক প্রতারণার মামলা।কচিকন্ঠ প্রকাশনীর পক্ষে মোঃ মাহবুবুর রহমান সালাউদ্দিন রবিনের বিপক্ষে এই মামলা দায়ের করেন ২০১৮ সালে এনআই এ্যাক্টের ১৩৮ ধারার ৩০৪/১৮ মামলাটি চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে দায়ের করেন। মামলাটির ফাইলের তারিখ ২/৪/২০১৮।মামলায় মোঃ মাহবুবুর রহমান উল্লেখ করেন, আসামী সালাউদ্দিন রবিন একজন পরধন লোভী, প্রতারক প্রকৃতির লোক।তিনি বিচারকের কাছে এই বিষয়ে ন্যায় বিচার প্রার্থনা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। সালাউদ্দিন রবীনের বিষয়ে স্থানীয় বাসিন্দা শাহাদৎ হোসেন বলেন, যে ব্যক্তি কাউন্সিলর হওয়ার আগেই প্রতারণা করে মানুষকে সর্বশান্ত করেছে, কাউন্সিলর হলে কি অবস্থা হবে বুঝে দেখেন। তার মোবাইলে কল দিয়ে দেখেন, ফোন রিসিভ করে কিনা। তাকে কেউ ফোনে পায়না। সারাদিন অন্য জগতে থাকে। কাউন্সিলর হলে তাকে কেউ ফোনে অথবা কোন কাজে পাবে? অবশ্য সুস্থ্য ভোট হলে জামানত হারাবে সালাউদ্দিন রবীন। তার কোন লোক আছে নাকি। তদবীর করে দলীয় নমিনেশান নেওয়া যায়, সত্যিকারে ভোটে জেতা সম্ভব না।এই সব অভিযোগের বিষয়ে জানতে সালাউদ্দিন রবীনের মোবাইলে একাধীকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com