সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
নাসিরনগরে যুবলীগ নেতা নেপাল চন্দ্রের উপর সন্ত্রাসী হামলা

নাসিরনগরে যুবলীগ নেতা নেপাল চন্দ্রের উপর সন্ত্রাসী হামলা

আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যুবলীগ নেতা নেপাল চন্দ্র সাহাজীর উপর হামলা করেছে সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হয়েছেন নেপাল চন্দ্র সাহাজী।   শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাঁচারিপাড়া এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সে উপজেলার ফান্দাউক ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।            

সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ নেতা নেপাল চন্দ্র সাহাজী জানান, সারাদেশের ন্যায় নাসিরনগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সভা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে উপজেলা সদরের কাঁচারীপাড়া এলাকায় আসলে চারজন ব্যক্তি তার উপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় নেপালের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত আহত অবস্থায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।তবে হামলায় অংশ নেওয়া চারজনের মধ্যে দুজনকে চিনতে পেরেছেন বলে জানান নেপাল। তারা হলেন – উপজেলার ফান্দাউক ইউনিয়নের উত্তর সিংহগ্রামের বাসিন্দা। যাদের সাথে নেপালের রাজনৈতিক বিরোধ রয়েছে দীর্ঘদিন যাবত।                                

এ ঘটনায় আহত নেপাল চন্দ্র সাহাজী বাদী হয়ে চারজনকে আসামী করে নাসিরনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ ময়নাল হোসেন খান। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com