সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মোবাইল ফোনসহ এক চোরাকারবারি গ্রেপ্তার

ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মোবাইল ফোনসহ এক চোরাকারবারি গ্রেপ্তার

সময়নিউজবিডি রিপোর্ট 

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মোবাইল ফোনসহ মাহিমুল ইসলাম শোভন (২৪) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত পৌঁনে ৩টায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের মাছিহাতা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। 

জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌঁনে ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মুহাম্মদ আলমগীর হোসেন পিপিএম-সেবা (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ১৩নং মাছিহাতা ইউনিয়নের মাছিহাতা গ্রামের নিজ বসত বাড়ীর পশ্চিম ভিটির বিল্ডিং ঘর হইতে অবৈধ চোরাইপথে পাচারকৃত ৭৯৪০০০/- (সাত লক্ষ চুরানব্বই হাজার) টাকার ভারতীয় বিভিন্ন মডেল এর ৫৬ (ছাপান্ন) টি মোবাইল ফোন সহ মাহিমুল ইসলাম শোভনকে গ্রেপ্তার করেন। 

গ্রেপ্তারকৃত মাহিমুল ইসলাম শোভন মাছিহাতা গ্রামের শফিকুল ইসলাম ওরফে চানু মেম্বারের ছেলে। পরে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় প্রচলিত ধারায় মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com